শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগিকে পিস্তলসহ গ্রেফতার করেছে এসআরবি-৬

মাসুম হাওলাদার / ৪৬
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা মহানগরীর লবণচরা এর শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে এসআরবি-৬

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এসআরবি-৬ জানান,
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর ) সন্ধ্যা এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ ডালিম খান (৪০), পিতা- মৃত নওয়াব আলী খান, সাং: ভাজাওয়ালা , রানা, পিতা- আনিস, আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮), পিতা- নুরুল হক, উভয় সাং: সোনার বাংলা গলি, সর্ব থানা: লবণচরা, জেলা: খুলনা।

গ্রেফতারকৃত আসামি মোঃ ডালিম খান (৪০) এর পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় মোট ৭টি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরও খবর