বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে,সকালে এইচএসসি পরীক্ষা ইকন এর

নিজস্ব প্রতিবেদক: / ৩৭
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬

দাফনের দশ ঘন্টা না যেতেই তার উপর অর্পিত দায়িত্ব পালনে ছুটে যেতে হয়।
বাগেরহাটে বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষা ইকন এর।

  বিকেলে বাবার দাফন সেরে রাতে বই হাতে এটিএম বুথের ডিউটিতে ফিরতে হলো অসহায় এক পুত্রকে। বাবা হারানোর শোক বুকে নিয়ে বুধবার সকালেই তাকে বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।বাবাকে হারিয়ে দিশেহারা এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেন (ইকন)। বাবাকে দাফনের দশ ঘন্টা না যেতেই তার উপর অর্পিত দায়িত্ব পালনে ছুটে যেতে হয় ,শহরের রেল রোডস্থ কৃষি ব্যাংকের এটিএম বুথে।

বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোডের বাসিন্দা সদ্য প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছেলে ইকনের অবস্থা এখন এমন।  হঠাৎ মারা যাওয়া বাবার শোকে যে রাতে তার কাতর থাকার কথা, সেই রাতে তাকে চাকরি করতে হচ্ছে, আবার পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাতে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল। পরে সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে-ইমন ও ইকনকে রেখে গেছেন। জীবিকার তাগিদে ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে পরিবারের ভরণপোষণ চালাতেন।

জোহরের নামাজের পর শহরের  মুনিগঞ্জ দোতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

ইসরাফিল দাড়িয়ার বড় ছেলে ইমন একসময় বাবাকে সহযোগিতা করতে মোটরসাইকেল চালাতেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ফলে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন।

ইকন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের এটিএম বুথে রাতের শিফটে পার্টটাইম চাকরি করেন।
বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই তিনি কর্মস্থলে ফিরে আসেন। রাত ১০টায়ও তাকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

চোখে বাবাকে হারানোর অশ্রু, বুকভরা শোক; তবুও থেমে থাকেননি। কারণ পরদিন, ২২ জুলাই তার এইচএসসি পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হবে। একদিকে প্রিয় বাবাকে হারানোর অসহনীয় শোক, অন্যদিকে মানসিক ভারসাম্যহীন বড় ভাই, সংসারের দায়িত্ব এবং সামনে ভবিষ্যৎ গড়ার পরীক্ষা-সব মিলিয়ে ইকনের জীবন এখন কঠিন বাস্তবতার মুখোমুখি।

  ইকনের এই সংগ্রাম উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করেছে। পরিবারের প্রতি দায়িত্ববোধ ও শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার অদম্য প্রত্যয় যেন জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। স্থানীয়রা তার ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর কোঅর্ডিনেটর সাংবাদিক রুহুল আমিন বাবু বলেন এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেন (ইকন) এর  বাবা মোটরসাইকেল চালক ইসরাফিল ,যখন মারা যাওয়র খবর শুনে তাৎক্ষণিক ওই লাশ দাফন কার্য এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জে পৌঁছে দেওয়ার  হয়। এরপর তিনি  লাশ দাফন কার্য সম্পন্ন করে বাগেরহাটে ফিরে আসেন। সে মানবতার সেবায় দীর্ঘদিন যাবৎ কাজ আসছেন।


এই বিভাগের আরও খবর