শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বাগেরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও অভিবাসন বিষয়ে সেমিনার

বাগেরহাট প্রতিনিধি: / ৮৬
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাগেরহাট সদরে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে শহরের শালতলাস্থ বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরী তাসনিম উর্মী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান আলোচক ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার,সাধারণ সস্পাদক তানভীর সোহেলসহ শিক্ষক, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মোঃ ফরিদুল ইসলাম ও চেয়ারম্যান সিপিএ মোঃ রফিকুল ইসলাম (জগলু)-এর মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তরুণদের দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ ওয়ালিউল্লাহ ফাউন্ডেশনের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও মানবিক কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


বক্তারা, দেশের অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলেও তারা উল্লেখ করেন। সেমিনারে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ, প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজনীয়তা এবং নিরাপদ অভিবাসন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।শেষে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এই বিভাগের আরও খবর