শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সংগ্রামী ইকনের পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু

বাগেরহাট প্রতিনিধি: / ৪১
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬



জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্ন হারিয়ে না ফেলা এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এর কার্যনির্বাহী সদস্য বাগেরহাটর কৃতি সন্তান বেলাল হোসাইন অপু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় ইকনের বাসায় গিয়ে তার ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান বেলাল হোসাইন অপু।
সম্প্রতি,ইকনের বাবা মারা যায়। বাবার লাশ দাফনের দিন রাতেই সংসারের দায়ভার কাঁধে তুলে নিতে এটিএম বুথে ডিউটি করেন তিনি। পরদিন সকালে সেই ক্লান্ত শরীর নিয়েই এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার এই সংগ্রামী জীবনের গল্প ইতোমধ্যে কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সাক্ষাৎকালে ইকন বেলাল হোসাইন অপুকে জানান, তার জীবনের বড় স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করা। তার সেই স্বপ্নের কথা শুনে বেলাল হোসাইন অপু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কোচিং থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং পাশাপাশি তিনি ইকনের হাতে ভর্তি প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইও তার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কালবেলার বাগেরহাট জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু, ইনসাফের সাধারণ সম্পাদক শেখ জুবায়ের, ইকনের মামা এবং পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বেলাল হোসাইন অপু বলেন, “ইকনের মতো মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। অর্থাভাবে যেন কোনো স্বপ্ন থেমে না যায়, সে জন্য আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করব।”
অন্যদিকে, এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে ইকন ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।#b-u


এই বিভাগের আরও খবর