মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ফকিরহাট রাস্তায় প্রান গেলমটরসাইকেল আরোহী ঠিকাদারের

বাগেরহাট প্রতিনিধি / ২২
আপডেট সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬



বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগ শ্যামবাগাত এলাকায় গভীর রাতে রাস্তায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে প্রান গেল সুবাইর রহমান বাবলু (৩৫) নামের একজন ঠিকাদারের। । সোমবার (৩ আগষ্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শেখ সুবাইর রহমান বাবলু খুলনা সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সুবাইর রহমান ওই রাতে মটরসাইকেল যোগে মোংলা থেকে খুলনায় বাসায় যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের ফরিকহাট উপজেলার উক্তস্থানে একটি মেহগনি গাছের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবাইর রহমান বাবলু কে মৃত ঘোষনা করেন। কাটাখালী হাইওয়ে থানার ওসি শেখ শাহাজাহান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামের একজন ঠিকাদার নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মটোরসাইকেল জব্দ করেছে।#্রaz


এই বিভাগের আরও খবর