মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি: লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠান SKILL-IT পরিদর্শন

মাসুম হাওলাদার / ১৯৭
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দলের লতিফ মাস্টার ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান SKILL-IT পরিদর্শন

ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল সোমবার (১৪ সেপ্টেম্বর) লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (SKILL-IT), বাগেরহাট পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন *মিস লুইস বেইনন, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাইকমিশন; সারা এল. টেইলর, টিম লিডার, এশিয়া ফাউন্ডেশন,মিস শাহনাজ করিম, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাইকমিশন; মিস রোজি কুম্ব, পলিটিক্যাল কাউন্সেলর, ব্রিটিশ হাইকমিশন এবং রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক, রূপান্তর
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা SKILL-IT-এর চলমান প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণ অবকাঠামো ও বিভিন্ন দক্ষতা উন্নয়ন উদ্যোগ পরিদর্শন করেন। পরে স্থানীয় বিভিন্ন সিভিল সোসাইটি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বিদেশে দক্ষ জনবল তৈরি, বেকারত্ব হ্রাস এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কেয়ারগিভিং ও জাপানিজ ভাষা প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিদেশের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (Public-Private Partnership) ভিত্তিতে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানো এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগে সম্পদ সমাবেশের মাধ্যমে টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির* ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে বাগেরহাটের মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করা যায় বলে মত প্রকাশ করা হয়।

সভায় এশিয়া ফাউন্ডেশন ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের মধ্যে ভবিষ্যতে দক্ষতা উন্নয়ন, যুব কর্মসংস্থান, সুশাসন, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ের উন্নয়নমূলক কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন তারা।
এ সময় ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ও প্রতিষ্ঠাতা, লতিফ মাস্টার ফাউন্ডেশন, প্রতিনিধি দলের পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রমটি সমন্বয় করেন। তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশন, SKILL-IT এবং এর বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

পরিদর্শন ও মতবিনিময় সভাটি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাগেরহাটের স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করার ক্ষেত্রে* গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর