বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে:আইনমন্ত্রী

মাসুম হাওলাদার; / ১০৫
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন,  মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে ।

আইনমন্ত্রী তিনি  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 আইনমন্ত্রী মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি অনেকটা কমেছে। বিদ্যুৎ ,সার,গ্যাস নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।  তিনি আরো বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত  করতে সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের উপর সকলকে উৎসাহিত করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী।জনগণের সেবা করাই আমাদের অঙ্গীকার। দেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে সতর্ক থাকার আহŸান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুল আলীম, ১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার ঠাকুর, খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান,জেলা প্রশাসক গোলাম মো: বাতেন ,জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন,বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম,বাগেরহাটের সিভিল সার্জন আসম মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ইমাম-মুয়াজ্জিন, আহত জুলাইযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।#


এই বিভাগের আরও খবর