বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের অভিযান;সেন্টমার্টিনে গাঁজাসহ একজন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি: / ৪৮
আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; সেন্টমার্টিনে গাঁজাসহ একজন মাদক কারবারি আটক।

কক্সবাজারের সেন্টমার্টিন জেটি ঘাট সংলগ্ন এলাকায় গত ২০ জুলাই ২০২৬ সোমবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় টেকনাফ বাজার ঘাট হতে আগত ১ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড তিনি জানান,

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



এই বিভাগের আরও খবর