সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী:কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

বাগেরহাট প্রতিনিধি: / ৪৬
আপডেট সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, যশোরের অভয়নগর হয়ে খুলনা থেকে বাগেরহাটের মোংলা পর্যন্ত এ অঞ্চলকে একটি আধুনিক, সুপরিকল্পিত ও বসবাস যোগ্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শহরায়ন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করছেন। কেডিএ নাগরিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ খুলনা অঞ্চলের রূপরেখা নির্ধারণে করছি। আগামী ৪০/৫০ বছরের জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে নতুন সমন্বিত মাস্টারপ্ল্যান গ্রহণের প্রয়োজনীয়তা, সম্ভাব্য এলাকা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন তিনি।
গতকাল রোববার বাগেরহাটের ফকিরহাট উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।”বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার সর্বস্তরের নাগরিক অংশগ্রহণ করেন। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোককনুজ জামান ও ফকিরহাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) কাজী মোঃ সাবিরুল আলম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (চঃ দাঃ) মোঃ মজিবুর রহমান, পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, সহকারী টাউন প্ল্যানার রাকিবুল হাসান প্রমুখ।”কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন,
একটি শহর কেবল কোনো কর্তৃপক্ষের একক চেষ্টায় গড়ে ওঠে না। খুলনার পরিকল্পিত রূপায়ণে সুশীল সমাজ, গণমাধ্যম এবং সকল স্তরের সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য। আপনারা নিয়ম মেনে ভবন নির্মাণ কর্ম, ছাড়পত্র ব্যতিরেকে কোনো অবকাঠামো তৈরি থেকে বিরত থাকুন এবং খুলনাকে একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের পাশে থাকুন।#sm


এই বিভাগের আরও খবর